Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ

ডামুড্যায় অনুষ্ঠিত হলো ‘আমরা রমণী’র প্রীতিসম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

আলমগির হোসেন : আজ রবিবার বেলা ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে ‘আমরা রমণী’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের প্রকল্প সদস্যদের নিয়ে এক প্রীতিসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No description available.

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবহাত চৌধুরী, সাদেকা হাসান সেঁজুতি, এস. আজরা করিম, সারাহ কামাল এবং মাশরুফা হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের উপস্থিতির পাশাপাশি অন্যান্য অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান এবং ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।

অনুষ্ঠানের ২টি পর্বের প্রথম পর্বে ‘আমরা রমণী’র চেয়ারপার্সন মালিয়া হোসেনের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নাহিম রাজ্জাকের পাশাপাশি এক এক করে ‘আমরা রমণী’র কার্যনিবার্হী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতায় ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন ছাড়াও ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের সদস্যদের মধ্যে তিনজনকে বেস্ট পার্ফমেন্স এওয়ার্ড এবং ‘সেলাই প্রশিক্ষণ’ এর প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রীতিসম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন