Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২২, ২০২২ , ৭:০৫ অপরাহ্ণ

পটুয়াখালীতে নারী অধিকার ফোরাম সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

রাকিবুল ইসলাম তনু ,পটুয়াখালী : স্থানীয় সরকারে নারীদের সক্রিয় অধিকার নিশ্চিত করতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে নারী অধিকার সম্মেলন। এনআইএলজির ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করে পটুয়াখালী জেলা প্রশাসন।

সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে জেলার ৮ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন পৌরসভার মহিলা কাউন্সিলর ও শতাধিক মহিলা ইউপি সদস্য অংশগ্রহণ করেন।

সম্মলনে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, কলাপাড়া পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথি।

সম্মেলনে তৃনমুলে নারীর অংশ গ্রহন বৃদ্ধি, নারী বান্ধব প্রকল্প গ্রহন,বাল্য বিয়ে রোধসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন