নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে মডেল প্রিন্টিং প্রেস নামক একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
গত ২০ শে অক্টোবর রাত ১১ টার সময় এই ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রতিষ্ঠানের সকল প্রেসমেশিনারিজ,কম্পিউটার,কাগজ পত্র, ফটোস্ট্যাট মেশিন, সহ সকল আসবাবপত্র একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতিষ্ঠানের মালিক জামান মোল্লা জানান আমার প্রতিষ্ঠানের কোনকিছুই নেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন বলেন হঠাৎ আমরা আগুন দেখতে পেয়ে পাশের একটি ফ্যাক্টরী থেকে অগ্নি নির্বাপক হোস পাইপের সাহায্যে আশে পাশের সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
পরে জয়দেব পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজকালের কন্ঠ /রাকিব