Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২২ , ১:১৪ অপরাহ্ণ

কোনাবাড়ীতে অবৈধ ভাবে বাসা বাড়ি জবরদখল, থানায় অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানাধীন বাঘিয়া মৌজার সি. এস,এস. এ দাগ নং ১৩৫৬ এর কাতে ১১শতাংশ জমি ক্রয় সুত্রে নামজারি মালিকানা হয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ঘড়বাড়ি নির্মান করে ভোগদখল করছেন মুন্সি মহিদুল হক লিংকন ও সঙ্গীয় ফারুক হোসেন।অভিযোগ সুত্রে যানাযায় ইউনিক সিরামিক নামক একটি কোম্পানি দীর্ঘ দিন ধরে উক্ত বাড়ি টি অবৈধ ভাবে জবর দখলের পায়তারা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ই অক্টোবর মঙ্গলবার দুপুরে উক্ত কোম্পানির মাটি কাঁটার ভ্যাকু দিয়ে বাড়ি টি অবৈধ ভাবে ভেঙে দিয়ে দখল করে নেয়।

অভিযোগে মুন্সি মুহিদুল হক লিংকন বলেন ইউনিক সিরামিক কোম্পানি পরিচালক নুর আলীর হুকুমে উক্ত কোম্পানির দায়িত্বে থাকা সাইফুল ও সিপন সহ আরো ১০/১২ জন মিলিয়া আমার বাড়িতে অবৈধ ভাবে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে।যাহার আনুমানিক ক্ষতি সাধন করা হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার। লিংকন আরো বলেন আমি ও ফারুক হোসেন বাধা প্রধান করিলে বিবাদী গন খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে কোম্পানির পরিচালক নুর আলী সহ তিনজন ও অজ্ঞাত ১০/১২ জনের নামে কোনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করি। কোম্পানির ম্যানেজার শফিকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন যেহেতু অভিযোগ হয়েছে আমরা থানায় গিয়েই ফায়সালা করবো।

এদিকে মুন্সি মুহিদুল হক লিংকন বলেন, ইউনিক সিরামিক কোম্পানি পরিচালক নুর আলী একজন ভূমি দস্যু, এখানে মাটি ফেলে অনেকের ঘরবাড়ি ভেঙে অনেক ক্ষতি সাধন করে জমিজমা দখল করে নিয়েছেন। আমি অনেক ভয়ভীতির মধ্যে জীবন যাপন করে আসছি যে কোন সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করতেবপারে। আমি আইন প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন