Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২২ , ১২:০০ অপরাহ্ণ

রেললাইনে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনের মাস্টার হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন