মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সনের ১৮ই অক্টোবর শেখ রাসেল বঙ্গবন্ধু ভবন ধানমন্ডির বাসভবনে এই দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সনের ১৫ ই আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য ও পাক হানাদার হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধু পরিবার আত্মীয়-স্বজন সহ ছোট্ট রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোর ইস্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরনবী, সহকারী উপ-পুলিশ কমিশনার শ্যামপুর জোন ওয়ারী বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় আরো উপস্থিত ছিলেন ইস্কুলের শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা।
আজকালের কন্ঠ /আর