স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সনের ১৮ই অক্টোবর শেখ রাসেল বঙ্গবন্ধু ভবন ধানমন্ডির বাসভবনে এই দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সনের ১৫ ই আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য ও পাক হানাদার হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধু পরিবার আত্মীয়-স্বজন সহ ছোট্ট রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এক আনন্দ র্যালি বের করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান নূর ও স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দি এই র্যালির নেতৃত্বে দেন।
আজকালের কন্ঠ /রাকিব