Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২২ , ১২:০২ অপরাহ্ণ

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

লেখকঃ আজকালের কণ্ঠ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সদরের ইছাখাদা এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের লিমন ও পারনান্দুয়ালী গ্রামের ওয়াসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী।

তিনি বলেন, সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে মাগুরার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় ঝিনাইদহ থেকে পূবাশা নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক বাসটিকে জব্দ করা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের কন্ঠ /আর /এস

প্রিন্ট করুন