Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২২ , ২:১৬ অপরাহ্ণ

শিবচরে আগুনে পুড়ল ৮ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লেখকঃ আজকালের কণ্ঠ

ইমন খান : মাদারীপুরের শিবচর উপজেলায় আটটি দোকান আগু‌নে পু‌ড়ে‌ গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রোববার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার মাদবরেরচর হাটে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ আগুন লাগে। এরপর মুহূ‌র্তে চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়ে। এ সময় হাটের একটি ইলেকট্রনিক পণ্যের দোকান, একটি মুদি দোকান, দুটি ভুসি মালের দোকান, তিনটি চায়ের দোকান ও একটি সেলুন পুড়ে ছাই হ‌য়ে গেছে। প‌রে মস‌জি‌দের মাইকে এবং ৯৯৯-এ কল ক‌রে বিষয়‌টি জানা‌লে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সুমন বেপারী বলেন, কীভাবে আগুন লেগেছে আমরা জানি না। তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে দোকানের প্রায় ২২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শিবচর ফায়ার সা‌র্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান জানান, ভোরে আগুন লে‌গে আটটি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ও আগু‌নের সূত্রপাত সম্পর্কে এখ‌নও বিস্তা‌রিত জানা যায়‌নি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন