Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২২ , ৫:৫৫ অপরাহ্ণ

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে কমিটি ঘোষণা না করেই চলে গেলেন প্রধান অতিথি

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির খান : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে এক নতুন চমক উপহারের অপেক্ষায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রহর গুনছিলেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অবশেষে সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়েই চলে গেলেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের অসুস্থতার কথা বলে এ কমিটির ঘোষণা স্থগিত করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ও গাজীপুর জেলা,মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No description available.

প্রায় দুইযুগ অতিবাহিত হওয়ার পরে এবং গাজীপুর মেট্রোপলিটনের প্রথম সম্মেলনের মাধ্যমে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটি গঠন করার কথা থাকলেও কমিটি ঘোষণা না করেই চলে গেলেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আজ ১৫ অক্টোবর সকাল ১০ ঘটিকায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণার কথা ছিল।

গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মু. আসাদ উল্লাহ সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড. আ.ক. ম মোজাম্মেল হক (এমপি) সভাপতি মন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও মন্ত্রী মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

No description available.

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মির্জা আজম (এমপি) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও (সাবেক) প্রতিমন্ত্রী, মো. আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি,মো. শাহাবুদ্দিন ফরাজি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।

No description available.

এছাড়াও উপস্থিত ছিলেন, মো. আফজালুর রহমান রিপন সরকার সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ,গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল,মহানগর যুবলীগ নেতা হিরা সরকার রাকিব সরকার সহ মহানগর সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দ।

এই কমিটি ঘোষণা না করায় থানা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে হতাশ ও ক্ষোভ বিরাজ করছে বলে জানান নেতা কর্মীরা।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন