Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২২ , ১২:০৩ অপরাহ্ণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৩

লেখকঃ আজকালের কণ্ঠ

নজিস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৮ হাজার ৭৪৩ ইয়াবা, ৮ কেজি ৮১০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল, ১১ লিটার দেশি মদ, ৬ বোতল বিদেশি মদ, ২৭ ক্যান বিয়ার ও ৪ হাজার ৯০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন