Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২২ , ১১:২৮ পূর্বাহ্ণ

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ শনিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে জননিরাত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন