Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২২ , ৭:২৭ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

বজলুর রহমান : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ “সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ ২০২২ ” শিরোনামে ঢাকা ও আশে পাশের জেলার ১০৬টি উপজেলা/ থানা/পৌরসভা/ ইউনিয়ন ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর অন্তর্গত ১২৯ টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে।

No description available.
গাজী মেজবাউল হোসেন সাচ্চু

আজ ১৩ অক্টোবর ২০২২ তারিখ বৃহস্প্রতিবার বিকাল ৪ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

No description available.
আফজালুর রহমান বাবু

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭৫ টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের মাধ্যমে স্ব -স্ব ওয়ার্ডে বিকাল ৪ঃ০০ টায় একযোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন।

May be an image of 4 people and people standing

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ। অনুষ্ঠানে ২০ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /আরিফ

প্রিন্ট করুন