Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০২২ , ৭:০৪ অপরাহ্ণ

যশোর-কালনা সড়ক সংকীর্ণ হওয়ায় মানুষের দুর্ভোগ!

লেখকঃ আজকালের কণ্ঠ

লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল : দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের দোয়ার মধুমতী সেতু চালু হওয়ার পরে ও সংকীর্ণ সড়কের জন্য মানুষের বেহাল দুর্ভোগ।

গত ১০ই অক্টোবর মধুমতী সেতু উদ্বোধন হওয়ার পর থেকে যশোর-কালনা সড়কে গাড়ির চাপ বেড়েছে চারগুন! দেশের দক্ষিণ পশ্চিমঞ্চল সহ ভারত থেকে আসা বেনাপোল বন্দরের পণ্য সামগ্রি ঢাকায় যাওয়ার সহজ মাধ্যম হলো এই সড়ক।

সেক্ষেত্রে সড়ক সংকীর্ণ হওয়ায় রোজই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এ সড়কে। আজ বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষিপাশা চৌরাস্তা সড়কে এমন দৃশ্য দেখা যায়! দুইদিক দিয়ে যখন একসাথে দুইটা বাস ক্রসিং করছিল তখন সড়কের অন্যান্য যানবাহন সহ একটা দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যাবসায়ী, যানবাহনের ড্রাইভার এবং পথচারীদের সাথে কথা বললে তারা সরকারের নিকট যশোর-কালনা সড়কের দ্রুত ছয় লেনের রাস্তার বাস্তবায়নের দাবী জানাই। অন্যথায় মানুষের দুর্ভোগের শিকার হতে হবে প্রতিনিয়ত।

আজকা্লের কন্ঠ /আরিফ

প্রিন্ট করুন