Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:০৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২২ , ১১:২০ পূর্বাহ্ণ

এশিয়া কাপ : বৃষ্টি বাধায় খেলা বন্ধ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : সিলেটে বৃষ্টির কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টি নামার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ১৮ ওভার ১ বলে পাঁচ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রানা করেন নীলাক্ষী ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনাল খেলার সমীকরণটা বাংলাদেশের জন্য কঠিন করে হয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।

সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশ একাদশ

মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন