Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২২ , ৬:৫৫ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৯ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।

এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতারন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিনুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজী আরিফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা কমিটির সভাপতি সৈয়দ শওকত হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক মো: আল আমিন প্রমুখ।

আজকালের কন্ঠ /এম

প্রিন্ট করুন