Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২২ , ৫:৩১ অপরাহ্ণ

যে তালিকায় মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্বে তবে কী ইতি হলো! ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে এবার তাদের রাজত্ব কেড়ে নিলেন।

মেসি-রোনালদোকে হটিয়ে বিশ্বের ধনী ফুটবলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন এমবাপ্পে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ধনী ফুটবলারদের নতুন তালিকায় শীর্ষে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী বর্তমানে পিএসজির হয়ে খেলা এমবাপ্পে।

পিএসজির সঙ্গে ২০২২ সালে নতুন চুক্তি হয়েছে এমবাপ্পের। সংবাদমাধ্যম থেকে জানা যায়, চুক্তির সেই বিপুল অঙ্কের জেরেই ধনী ফুটবলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এমবাপ্পে।

এর আগে গত আট বছর ধরে ফুটবলারদের মধ্যে শীর্ষ দখলে রেখেছিলেন হয়তো মেসি, নয় রোনালদো। এবার এবার শেষ হলো সেই যাত্রা। এমবাপ্পের ক্লাব সতীর্থ মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো ২০২২-২৩ মৌসুমে কমপক্ষে ১০০ মিলিয়ন ডলার আয় করবেন বলে আশা করা হচ্ছে। তবে এমনটি হলেও দুজনেই এমবাপ্পের পেছনে থাকছেন।

মেসি ওরোনালদো প্রথমবার তাদের ৩০ বছর বয়সে ১০০ মিলিয়ন ডলার আয় করেছিলেন। তবে এমবাপ্পে মাত্র ২৩ বছর বয়সেই সেটা করে দেখালেন।

২০২২-২৩ মৌসুমে প্রায় ১২০ মিলিয়ন ডলার রোজগারের মধ্যে দিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মেসি। সম্ভাব্য ১০০ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনে রয়েছেন রোনালদো।

যেখানে ৮৭ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছেন নেইমার। ৫৩ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মোহাম্মদ সালাহ। আর ৩৯ মিলিয়ন আয় করে প্রথমবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন