Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১, ২০১৯ , ৯:৪৪ পূর্বাহ্ণ

বাউফলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আব্দুল খালেক মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা নাজনীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান,পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কে এম সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহবুব মোল্লা প্রমূখ। এ সময় ৬৫ জন কৃতি শিক্ষাথীদের হাতে সনদ ও নগত অর্থ তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে ভাল শিক্ষার্থীর অভাব, ভাল শিক্ষিকের অভাব, তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হবে।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন