Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২২ , ১:১৮ অপরাহ্ণ

১০ই অক্টোবর উদ্ভোদন হতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের দোয়ার কালনা মধুমতী সেতু!

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান হোসেন : দীর্ঘ অপেক্ষার পর আর মাত্র ১ দিন পর দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চল মানুষের যাতায়াতের দোয়ার খুলে দেওয়া হচ্ছে। কালনা সেতু ! মধুমতী নদীর উপর নির্মিত এ সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু নামে!

দেশে এই প্রথম ৬ লেনের সেতু তৈরী হলো!

কালনা মধুমতী সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হবে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।

এ সেতুর চারটি মূল লেনে দ্রুতগতির ও দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় কালনা মধুমতী সেতু আগামী ১০ই অক্টোবর ২০২২ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভোদন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর টোল হার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচলের জন্য সেতুটি সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতুর টোল হার নির্ধারণ করেছে। এক্ষেত্রে বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রে-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিক্শা, ভ্যান ও বাইসাইকেল পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেতুটির নির্মাণকাজ ৩০ আগস্ট শেষ হয়েছে!

কালনা মধুমতী সেতু দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা।

সেতুটি এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে।

আজকালের কন্ঠ /মিম

প্রিন্ট করুন