Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২২ , ৫:৩৪ অপরাহ্ণ

পিকআপসহ সাড়ে ২৩ লক্ষ্য টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন

লেখকঃ আজকালের কণ্ঠ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ২৩ লক্ষ ৬১ হাজার ৭৫০ শত টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা এবং টাটা পিকআপ আটক।

মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) দুপুর ১ টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ কেতরাংগা বিওপি’র টহলদল কর্তব্যরত থাকাকালীন গোয়েন্দা সূত্রে জানতে পায় যে, ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমাণ শাড়ি এবং কাপড় চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবি চোরাচালানের সম্ভাব্য রুট সমূহ চিহ্নিত করে গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করে। পরবর্তীতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কেতরাংগা বিওপি সীমান্ত পিলার ২১৬৯/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীদের ফেলে যাওয়া পিকআপে ১৪ টি বস্তার ভিতর হতে ১৭,৮৪,০০০/- (সতেরো লক্ষ চুরাশি হাজার) টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা এবং ০১ টি টাটা পিকআপ আটক করতে সক্ষম হয়।

অপরদিকে, মঙ্গলবার দুপুর ২ টায় গোফন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের ছাগলনাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৮৯/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশকালে আসামীবিহীন ০৫ টি বস্তার ভিতর হতে ৫,৭৭,৭৫০/- (পাঁচ লক্ষ সাতাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি এবং ব্লাউজ পিস আটক করতে সক্ষম হয়।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন