Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২২ , ১:১৫ অপরাহ্ণ

যুবলীগ এর চেয়ারম্যান এর দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল শিকদার : মানবিক যুবলীগের কর্ণধার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর আশু রোগ মুক্তি কামনায় সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখা আলহাজ্ব সরকার এর উদ্যোগে সিরাজগঞ্জে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই সময় উপস্থিতি ছিলেন, সাবেক ভিপি সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা।

নেতা কর্মিরা বলেন আমাদের প্রান প্রিয় নেতা যুবলীগ চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে এখন অসুস্থ তার দির্ঘায়ু কামনায় এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করছি , আমাদের সারা বাংলাদেশের যুবলীগের আশা আকাঙ্ক্ষার প্রতিক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আমাদের জন্য উপহার স্বরুপ শেখ ফজলে শামস পরশ ভাই এর জন্য আমরা একসাথে হয়ে দোয়া কামনা করছি মহান আল্লাহ তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন