ময়মনসিংহের ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত | Daily AjKaler Kontho

ময়মনসিংহের ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২২, ৬:৫২ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সকালে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাছরিন সহ অন্যান্যরা।

আজকালের কন্ঠ /রাকিব