মো. মোশারফ হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : মানুষের দেহকে সুস্হ করতে সাধ্যের মধ্যে সর্বোত্তম স্বাস্হ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে, পটুয়াখালী দশমিনায় নিউ জিসান ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়েছে
৩ রা(অক্টোবর) সোমবার দুপুর ১২টায় দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আমিনুল ইসলাম মেডিকেল অফিসার ক্যানসার ইনঃ ঢাকা, ডাঃ জান্নাতুল নাইম (সিনিয়র) মেডিকেল অফিসার, ডাঃ আব্দুল্লাহ আল মারুফ সহকারী অধ্যাপক আর্থোপেডিক্স, আদদিন হাসপাতাল এন্ড কলেজ ঢাকা, ডাঃ গোলাম সরোয়ার দশমিনা উপজেলা মেডিকেল অফিসার, ডাঃ আলবি আহমেদ দশমিনা উপজেলা মেডিকেল অফিসার, ডাঃ রোকোনুজ্জামান দশমিনা উপজেলা মেডিকেল অফিসার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
নিউ জিসান ক্লিনিক এর মালিক মো. জসিম উদ্দিন বলেন, দশমিনা উপজেলা বাসী অত্যাধুনিক সুচিকিৎসা সেবা পাবে এ উপজেলায় এই প্রথম আমাদের এখানে সিজারিয়ান চিকিৎসা সেবা ও সাধ্যের মধ্যে থেকে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আজকালের কন্ঠ /রাকিব