Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২২ , ৫:৪৬ অপরাহ্ণ

পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মেহেদী হাসান(বাচ্চু)পটুয়াখালী: “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এ শ্লোগান নিয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর সোমবার সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

No description available.

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী (গলাচিপা) মোঃ তৈয়েবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, বদরুল হাসান, সাখাওয়াত হোসেন মামুন,গণপূর্ত বিভাগের কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফোরকানুজ্জামানসহ জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কড়মচারীবৃন্দ।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন