রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থনে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বেলা ১টায় মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতহার উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহম্মেদ মৃধা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সহসভাপতি এ্যাড. হারুন অর রশিদ, সহসভাপতি সৈয়দ মোঃ বাবর, যু্গ্ম-সাধারন সম্পাদক এ্যাড. সৈমেন্দ্র চন্দ শৈলেন, বাংলাদেশ আওয়ামীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ফজলে মাসুদুর রহমান পাপ্পা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মোঃ সোহেল, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক রিফাত হাসান সজীব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন হাওলাদার প্রমুখ।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং যাদের নিয়ে মতবিনিময় সভা মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলো।
আজকালের কন্ঠ /রাকিব