হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠান আজ ০১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ সভাপতিত্ব করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।
ব্রিফিং এ পুলিশ সুপার বলেন-শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সগণ পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা সচল আছে কিনা এবং স্বেচ্ছাসেবক আছে কিনা তা মনিটরিং করবেন, পূজা আয়োজক কমিটির সাথে আলাপ করে নারী-পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা বিষয়টি নিশ্চিত করবেন। ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির সাথে বিষয়টি নিশ্চিত করার জন্য নিদের্শনা প্রদান করেন।
আজকালের কন্ঠ /আর