Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২২ , ১:২৬ অপরাহ্ণ

ব্যাডমিন্টন শিরোপা জয়ী গালিব-মুস্তাকিমকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফেডারেশন সভাপতির অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : ব্যাডমিন্টন এশিয়ার ব্যবস্থাপনায় ভারতের আসামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৭) আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে অনুর্ধ্ব-১৫ বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ দলের শার্টলার এস এম সিফাত উল্লাহ (গালিব) ও মুস্তাকিম হোসেনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ড. আবদুল মালেক।

এ সাফল্যে বাংলাদেশ ব্যাডমিন্টন দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পৃথক এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি, সাবেক সিনিয়র সচিব ড. আবদুল মালেক শিরোপা জয়ী সিফাত-মুস্তাকিম জুটিকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ভারতের আসামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়ার আয়োজনে সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৫) আঞ্চলিক চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ জাতীয় জুনিয়র অনুর্ধ্ব-১৫ দলের শাটলার এসএমএম সিফাত উল্লাহ গালিব এবং মুস্তাকিম হোসেন জুটি চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সিফাত, মুস্তাকিমকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরা ভবিষ্যতে আরও বড় বড় টুর্নামেন্টে জয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জল করবে।

উল্লেখ্য, আজ আসামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের সিফাত-মুস্তাকিম জুটি স্বাগতিক ভারতের অভিনব-কুন্দিলিয়া প্রতীক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও ভারত অংশগ্রহণ করে।ব্যাডমিন্টন এশিয়ার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের শাটলাররা অংশ নেয়।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন