Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২২ , ১০:২৭ পূর্বাহ্ণ

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থীতা ঘোষণা করলেন হাজী আশিকুর রহমান জিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালরে কন্ঠ ডেস্ক : কোনাবাড়ী থানা আওয়ামীলীগের ত্রি বার্ষিকী সম্মেলনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীতা ঘোষনা দিন দিন ধরে দীর্ঘ হচ্ছে।

আগামী ১৫ ই অক্টোবর গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের কমিটির সময় নির্ধারন করেন গাজীপুর মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারক ও সমন্বয়ক় সম্মেলন কমিটি।

ইতিমধ্যে আগামী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

কে হচ্ছে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক? ইতিমধ্যে অনেকেই প্রার্থীতা ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের প্রার্থীতা ঘোষণা করেন আজীবন দাতা সদস্য কোনাবাড়ী ডিগ্রী কলেজ ও দেউয়ালিয়া বাড়ী আ. ক. ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়, তৃনমুল পর্যায়ের থেকে উঠে আসা (সাবেক) কোনাবাড়ী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ছাত্র লীগের দুর্দিনের কান্ডারী, স্বৈরাচার বিরোধী, বি. এন. পি,জামাতের দুঃশাসন বিরোধী আন্দোলন সহ শেখ হাসিনা নেতৃত্বাধীন সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের গাজীপুর মহানগর কোনাবাড়ী আওয়ামী লীগের অগ্রপথিক হিসেবে কাজ করে আসা হাজী আশিকুর রহমান জিয়া।

১৯৯৮সাল থেকে ছাত্র লীগের রাজনৈতিক জীবন সুচনা হয়ে কলেজ থেকে ছাত্রজীবন শেষ করেন এবং পাশাপাশি সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হয়ে সমাজসেবা করে আসছেন তিনি।

বর্তমানে আশিকুর রহমান জিয়া গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা যুব লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে দায়িত্বের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যিনি সব সময় উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়ে থাকেন।

বিভিন্ন দূর্যোগের, করোনাকালীন সময় এবং বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রান বিতরণ, ইতিমধ্যে তিনি স্কুল, কলেজ, মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা সহ আর্থিক অনুদান দিয়েছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজমত উল্লা খান সাহেবের দিক নির্দেশনায়, মহানগর আওয়ামীলীগ এর যে কোন কার্যক্রম মেনে তিনি সকল কর্মসুচি পালনের মাধ্যমে সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছে হাজী আশিকুর রহমান জিয়া।

কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সবাই নতুন নেতৃত্বের জন্য আশাবাদী তাই কোনাবাড়ী বাসি নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।

তারা আরও বলেন নতুন নেতৃত্ব কোনাবাড়ি থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক শক্তি বহুগুনে বৃদ্ধি করবে এবং যুব সমাজকে যথেষ্ট মুল্যয়ন করবে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন