হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে ডিআইজি মহোদয়-কে জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।
পরবর্তীতে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ট্রাংক রোডস্থ শ্রী শ্রী জয় কালী মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাকর্মীগণ।
আজকালের কন্ঠ /মিম