Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২২ , ৪:২৩ অপরাহ্ণ

ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জেলায় শ্রেষ্ঠ মাধবপুর সরকারি প্রা. বিদ্যালয়

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২২ইং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (নারী) প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের ১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করতে সক্ষম হয়েছেন।পর্যায়ক্রমে ১৬ টি স্কুলকে হারিয়ে এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়। জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বাউফল উপজেলার ১০৬ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মির্জাগঞ্জ উপজেলার সন্তেষ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,এতে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক গোল করে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিমা আকতার সেরা খেলোয়ার ও কমোলিকা সাজ্জাল সেরা গোলদাতা নির্বাচিত হন।

No description available.

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার পটুয়াখালী, শিক্ষা অফিসার বাউফল সহ জেলা এবং উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ।

No description available.
আরো উপস্থিত ছিলেন ১৩ আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম হাওলাদার,মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আমিনুল ইসলাম, আদাবাড়িয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সদস্য মো. জাফর উল্লাহ,২ নং ওয়ার্ডের সদস্য মো. আনিসুর রহমান পন্চায়েত, আওয়ামী লীগ নেতা মো. বেল্লাল হোসেন উজ্জ্বল সহ মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।

এ সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। তিনি আশাবাদী বিভাগীয় পর্যায়ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারি ফুটবল টিম ভালো খেলার মধ্যে দিয়ে এবারও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

আজকালের কন্ঠ /রাকিব /কবির

প্রিন্ট করুন