বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কর্মজীবী নারী সংগঠনের আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশানের অর্থানে শহরের রেডি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কর্ম পরিকল্পনা তুলেধরেন প্র্যাকর্টিক্যাল এ্যাকশানের প্রকল্প কর্মকর্তা রাজীব কুমার রায়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কর্মজীবী নারী সংগঠনের জুনিয়ার ফিল্ড ফ্যাসিলেটেটর শেখ রুবেল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি
নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি আহসানুল করিম, সাংবাদিক শওকত আলী আরশাফি বাবুসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান