কিশোরগঞ্জ প্রতিনিধি : ৫৭ বোতল বিদেশি মদসহ কিশোরগঞ্জের নিকলী থেকে দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের নিকলী থানা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন-উপজেলার ইসলামপুর গ্রামের কেনু মিয়ার ছেলে এরশাদ মিয়া ও একই এলাকার রহমত উল্লার ছেলে আসোক মিয়া।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা এরশাদ ও আসোককে গ্রেফতার করা হয়। পরে তাদের দখলে থাকা ৫৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক ওই দু’জনের নামে থানায় মামলার পর তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ /রাকিব