আলমগীর হোসেন : সোমবার ২৬ সেপ্টেম্বর শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, মাননীয় সাংসদ সদস্য, শরীয়তপুর – ৩।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি, মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়
এসময় নাহিম রাজ্জাক এমপি বলেন, শরীয়তপুরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ প্রচার না করে, অনেকে ফেসবুকের মাধ্যমে না বুজে বিভিন্ন ভাবে অপ প্রচার চালায় তারা ভাল কাজের প্রচার করেনা৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার কারণে শরীয়তপুর জেলা একটা আধুনিক জেলা হিসাবে রুপান্তর হয়েছে। শরীয়তপুর জেলার রুপকার, সাবেক পানি সম্পৎ মন্ত্রী মরহুম আঃ রাজ্জাক এর অনেক অবদান রয়েছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর ।অনল কুমার দে সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ। আবুল হোসেন তপাদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ শরীয়তপুর সদর । সভাপতি মো. পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।
উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোঃ আঃ হাকিম, নির্বাহী প্রকৌশলী মোঃ শাজাহান ফরাজি, শরীয়তপুর । সদর উপজেলা ইন্জিনিয়ারি মোঃ আব্দুস সাত্তার। উপ-সহকারী প্রকৌশলী – মোঃ জামাল উদ্দিন শিকদার, শরীয়তপুর সদর উপজেলা। উপ-সহকারী গোবিন্দ চক্রবর্তী – শরীয়তপুর সদর উপজেলা। বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলা – আঃ আজিজ শিকদার। জেলা মুক্তিযোদ্ধাদের কমান্ডার, ভারপ্রাপ্তের দায়িত্বে – আঃ আজিজ সরদার। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা – আনোয়ার শাহ।
আজকালের কন্ঠ /রিপন