Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২২ , ২:৩১ অপরাহ্ণ

দশমিনায় খালে বিষ প্রয়োগ করে মাছ নিধোন করার দাবিতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

মো. মোশারফ হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের দেড় হাজার সাধারন জনগন গন সোমবার সকাল ১১ টায় অবৈধ ভাবে খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন করে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চরহোসনাবাদ বাজার ব্রিজ চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

বাশবাড়ীয় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সিকদার চরহোসনাবাদ ব্যবসায়ী মেহেদী মিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত কিছু অসাধু মৎস্যজীবী ও অসাধু ব্যক্তিরা ঐ খালে রাতের অধারে কিটনাশক প্রয়োগ করে মাছ স্বীকার করে আসছে। আরো জানা যায় ঐ খাল নির্ভর প্রায় ২শত পরিবার তাদের জীবীকা নির্ভাহ করে থাকেন। ঐ খালের মাছ স্বীকার করে বাজাওে বিক্রি করে এলাকার পরিবার গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো আহার তুরে দেন, কিন্তু কিছু অসাধু লোকেরা দীর্ঘদিন বিষ(কীটনাশক)প্রয়োগ করে মাছ স্বীকার করে তাদেও জীবন জীবীকায় হুমকিতে ফেলেছে চরহোসনাবাদ ও দশমিনার সংযোগ খালের দুই পারে নির্ভরশীল প্রায় ২শত জেলে আছে যাহারা মলা, ডেলা, বাইলা, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ্ করে তাদের সংসার পরিবার পরিজনদের খরচ যোগান।

বক্তব্যে তারা জানান, এই খালে প্রায় ২শত মানুষের জীবীকা নির্ভাহের জন্য। কিছু অসাধু ব্যক্তিরা প্রায়ই খালে বিষ(কীটনাশক) দিয়ে মাছ ধরে। তাহাতে একবার বিষ দিলে ১ মাসে খালে মাছ আসেনা। ওই সকল আসাধু ব্যক্তিদের কারনে সংসার পরিজন নিয়ে বিপাকে সাধারন জেলেরা। উপজেলা প্রশাসনের কাছে এ সকল অসাধু ব্যক্তিদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে মৎস্য সম্পদ রক্ষায় ঐসকল লোকদের চিহ্নিত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত মামলা রুজু করে শাস্তির ব্যবস্থা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকালের কন্ঠ /রিপন

প্রিন্ট করুন