Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৭:১৭ অপরাহ্ণ

পবিত্র ওমরা হজ্ব শেষে দেশে ফিরলেন মেজবাউল হায়দার সোহেল চৌধুরী

লেখকঃ আজকালের কণ্ঠ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ সৌদি আরবের মক্কা ও মদীনায় পবিত্র ওমরা হজ্ব পালন শেষে পরিবারসহ দেশে ফিরেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও ফেনী-১ আসনে আগামী নির্বাচনে এমপি প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্ব-পরিবারে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরলে তাকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা নেতাকর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে রওয়ানা হয়ে ফেনী থেকে ব‍্যাপক শো-ডাউনের মাধ‍্যমে মানবতার ফেরিওয়ালা ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’কে ছাগলনাইয়া নিয়ে যায় নেতাকর্মীরা ।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন