Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৫:১২ অপরাহ্ণ

বিপিএলের ৭ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিনটি আসরের জন্য ৭ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি।

বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

বরিশাল ফরচুন বরিশাল স্পোর্টস লি., খুলনা মাইন্ডট্রি লি., ঢাকা প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি., সিলেট ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি., রংপুর টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রাম ডেল্টা স্পোর্টস লি., কুমিল্লা কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীনে দল গঠন করেছে।

সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি, যার পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

আজকালের কন্ঠ /আরএম

প্রিন্ট করুন