Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:৩৬ অপরাহ্ণ

বাবা-মায়ের সঙ্গে অভিমানে ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী

লেখকঃ আজকালের কণ্ঠ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমানে ফাঁস নিয়েছে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সিয়াম ওই উপজেলার বালুয়াহাট গ্রামের গোল্ডেন মিয়ার ছেলে। সে সারিয়াকান্দি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেস চক্রবর্তী।

তিনি জানান, শনিবার তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষায় ভালো করতে পারেনি সিয়াম। বাড়ি ফেরার পর বিষয়টি নিয়ে তার বাবা-মা তাকে শাসন করেন। পরে অভিমানে নিজ ঘরে এসে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।

আজকালের কন্ঠ /আরএস /শওকত

প্রিন্ট করুন