খান মাহাদী : ২৪ শে সেপ্টেম্বর ছিল লক্ষ যুবকের নয়নের মনি ইসমাইল চৌধুরী সম্রাটের শুভ জন্মদিন তার সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে দিতে।
ফেসবুক, ইনবক্স, টেক্সট, হোয়াটস অ্যাপ, ইমো সহ বিভিন্ন মাধ্যমে যাঁরা তাকে উইশ করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাট ।
জন্মদিন উপলক্ষে ইসমাইল চৌধুরী সম্রাটের সাথে সাংবাদিকদের আলাপচারিতার সময় তিনি জানান জীবনের মধ্যগগ্নে দাঁড়িয়ে আমি… ভাবছি, দেখছি এবং উপলব্ধি করছি…
জীবনে চলার পথে হোঁছট খেতে খেতে, বাঁধার পাহাড় ডিঙ্গাতে ডিঙ্গাতে ক্লান্ত আমি… হতাশা ঘিরে ধরা এক মানুষ আমি।
আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে।
আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমার অজান্তে হাজারো প্রাণ প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা করছে। আমার শত বড় ভাই/ছোট ভাই, হাজারো বন্ধু, শত আত্নীয়, অজানা শুভাকাংখী… আমার সাফল্য দেখতে উন্নুখ হয়ে বসে আছেন।
আমাকে থেমে গেলে হবে না, আবার শুরু করতে হবে, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে।
আমি প্রস্তুত… আবারো চ্যালেঞ্জ নিতে, আপনাদের মুখে হাসি ফুঁটাতে…
আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটলে হয়ত আমি এখানেই থেমে যেতাম, সাহস হারিয়ে পাল শুন্য নৌকার মত ভেসে বেড়াতাম জীবন সাগরে।।
আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত…।
আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য , প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদেরকে আমার পাশে চাই অতীতের মত।
আজকালের কন্ঠ /রাকিব