Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১১:৪৮ পূর্বাহ্ণ

নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ

লেখকঃ আজকালের কণ্ঠ

রাকিব রেজা : শনিবার ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঘোষিত সাংগঠনিক মাস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভীর শাকিল জয়-এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. শাহিন-উল ইসলাম শাহীন, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জয় হাজরা, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল, জাতীয় পরিষদের সদস্য মাহমুদ রাজ্জাক অপু, নির্মল ঘোষ, এড. শরীফ আল হাসিম খান প্রিন্স।

উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা দঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী,সহ সভাপতি শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী, সহ সভাপতি আশরাফ আলী,সহ সভাপতি মহন্ত কুমার হালদার, যুগ্ম সাধারন সম্পাদক এড. কামরুল, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েল, মনির হোসেন জিয়া,দপ্তর সম্পদক এস. এম করিম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী।সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দিলীপ কুমার মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনুপম গুহ নয়ন সহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন