Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৭:৪৬ অপরাহ্ণ

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করলেন মোঃ রাকিব হাসান

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : আসছে আগামী ১৫ ই অক্টোবর গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের কমিটির সময় ও তারিখ নির্ধারন করেন গাজীপুর মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারক ও সমন্বয়ক় সম্মেলন কমিটি।

ইতিমধ্যে আগামী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনার ঝড়।কে হচ্ছে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , ইতিমধ্যে অনেকেই প্রার্থীতা ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রার্থীতা ঘোষণা করেন তৃনমুল পর্যায়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মো. মিজানুর রহমান রাকিব হাসান।

১৯৯৬ সাল থেকে ছাত্র রাজনৈতিক জীবন সুচনা হয় এর পর তেজগাঁও কলেজ থেকে ছাত্রজীবন শেষ করেন এবং পাশাপাশি সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হয়ে সমাজসেবা করে আসছেন।

বর্তমানে মিজানুর রহমান রাকিব হাসান গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিতে আইন-বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন এবং দায়িত্বের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যিনি সব সময় উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়ে থাকেন।

বিভিন্ন দূর্যোগের সময় এবং বন্যা কবলিত মানুষদের মাঝে ইতিমধ্যে তিনি নেত্রকোনা বন্যা কবলিত অসহায় প্রায় এক হাজার পরিবারের কাছে ত্রান পৌছে দিয়েছেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড আজমত উল্লা খান এর দিক নির্দেশনায়, মহানগর আওয়ামীলীগ এর যে কোন কার্যক্রম এবং দিক নির্দেশনা মেনে তিনি সকল কর্মসুচি পালনের মাধ্যমে ইতিমধ্যে সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছে মিজানুর রহমান রাকিব হাসান।

কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সবাই নতুন নেতৃত্বের জন্য আশাবাদী। কোনাবাড়ী বাসি নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। তারা আরও বলেন নতুন নেতৃত্ব কোনাবাড়ি থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক শক্তি বহুগুনে বৃদ্ধি করবে এবং যুব সমাজকে যথেষ্ট মুল্যয়ন করবে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন