Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৫:৪৮ অপরাহ্ণ

বালিয়াতলি কলাপাড়া টলী ও অটোরিক্সা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৭

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরিফুল রহমান কলাপাড়া প্রতিনিধি পটুয়াখালী : পটুয়াখালী কলাপাড়া উপজেলার বালিয়াতলী – মুসুল্লিয়াবাদ নামক এলাকায় ট্রলি গাড়ি (হামজা) ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ শিশু নিহত ও মহিলা সহ ৭ জন গুরুতর আহত হয়েছে। নিহত জিয়াদ(১২) ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিঠু খানের ছেলে বলে পরিচয় পাওয়া গেছে।

No description available.

আজ শনিবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাপলী বাজার থেকে ৮-৯ জন যাত্রী অটো রিক্সা যোগে উপজেলা শহর কলাপাড়া যাচ্ছিল। এ সময় বালিয়াতলী থেকে আসা একটি ট্রলি গাড়ি অটোকে চাপা দেয়। ঘটনাস্হলেই জিহাদ এক শিশু নিহত হয় এবং অটো চালক সহ আর সাত যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

ইতোমধ্যে আহত মুক্তা বেগম (৪৮) নামের এক মহিলার দুই পা কেটে ফেলা হয়েছে। আহত অন্যদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। দূর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রলিচালক।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

আজকালের কন্ঠ /আরএম

প্রিন্ট করুন