Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৪:১১ অপরাহ্ণ

কুয়াকাটায় গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক বিষয়ে মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আল-আমিন মহিপুর থানা প্রতিনিধিঃ গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক বিষয়ে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লবের সভাপতিত্বে, পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এর সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো.জসীম উদ্দিন।

No description available.

পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে৭ টায় কুয়াকাটা প্রেসক্লাবে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মো.আনোয়ার হোসেন আনু,খান এ রাজ্জাক, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম মনির,সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন,মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃমিজানুর রহমান মিজান।বাবু অনন্ত মুখার্জী, কলাপাড়া রিপোটার্স ইউনিটের সভাপতি এস কে রঞ্জন,সময় টিভির পায়রা,রাঙ্গাবালী প্রতিনিধি সিকদার জাবির হোসেন,মো.ওমর ফারুক সহ আরো অনেকে।

এসময় বিরশাল বিভাগীয় জেলা তথ্য অফিসার জাকির হোসেন, গনযোগাযোগ অধিদপ্তরে রক্ষনাবেক্ষন প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীন, বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, গনযোগাযোগ অধিদপ্তর সহ হিসাবরক্ষন অফিসার মো.কবীর হোসেন, পরিচালক ঝালকাঠি মোঃ আহসান কবির উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন