Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০১৯ , ১১:৪৯ অপরাহ্ণ

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আরএম সেলিম শাহী, শেরপুর থেকে : শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণতীক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর বুধবার উপজেলা কৃষি সম্প্রশারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সার ও বীজ বিতরণ উদ্ধোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে এ বীজ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার খামার বাড়ীর উপ-পরিচালক আশরাফুল আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ। পরে ৫১০ জন কৃষক প্রতি জনকে ২০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার, ২০ কেজি করে গম, ২ কেজি করে ভূট্টা ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়। কৃষি প্রনোদনার অংশ হিসেবে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ / আরএম সেলিম শাহী /মিজান

প্রিন্ট করুন