Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২২ , ৩:১৪ অপরাহ্ণ

নকল এয়ার কন্ডিশন সরবরাহের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদ : রাজধানীর পল্টন থানার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের নকল এয়ার কন্ডিশন বিক্রেতা ইদ্রিস ট্রেডিং এর মালিক মোঃ ইদ্রিস এর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক বজলুর রহমানকে মুঠোফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে সোমবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিক বজলুর রহমান বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৫২৪।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকায়‘সক্রিয় বিশেষ চক্র নকল এসি সারাদেশে ’এবং’ নকল এসি বানিজ্যে আঙ্গুল ফুলে কলাগাছ ইদ্রিস ট্রেডিং’ শিরোনামে দুই পর্বের একটি ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ১৮ সেপ্টেম্বর দিনের ৩টা ৪৪ মিনিটে এক অজ্ঞাতনামা ব্যক্তির নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক কে অবগত করে সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে মতিঝিল থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক বজলুর রহমান জানান, জাতীয় স্টেডিয়াম মার্কেটের চায়না থেকে এলসির মাধ্যমে আমদানি করা নিম্ন মানের নকল এসি সংগ্রহ করে বিক্রয়কারী ইদ্রিস আলীর বিরুদ্ধে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর একটি নম্বর থেকে আমাকে ফোন করে দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি। সাম্প্রতিক সময়ে বরিশালে রাজাপুর উপজেলার একটি বাড়িতে এসি বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রী সহ দুজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে।এ ঘটনার আগে দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক বজলুর রহমান রাজধানীর নকল এসি বিক্রেতা ইদ্রিস ট্রেডিং এর মালিক মোঃ ইদ্রিস আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন।

মতিঝিল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, সাংবাদিক বজলুর রহমান একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন