Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৭:৫১ অপরাহ্ণ

জেলেদের জালে ২০০ কেজি ওজনের একটি ব্লাক মার্লিন মাছ ধরা পড়েছে বঙ্গোপসাগরে

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরিফুর রহমান কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় হারুন মাঝির ট্রলারে রোববার রাতে ব্লাক মার্লিন জাতের একটি মাছটি ধরা পড়েছে। পরে সোমবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। বরিশাল অঞ্চলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় মাত্র ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন। জামাল নামের এক মৎস ব্যবসায়ী মাছটি ক্রয় করেন। তিনি এটিকে বিক্রয় করার জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্লাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ দ্রুত গতিতে চলতে পারে যা, ঘণ্টায় ১৩২ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম। এর আগে আজ সকালে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন