Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:১৯ অপরাহ্ণ

জাবিতে ‘অপারেশন সুন্দরবনের’ প্রচারণায় সিয়াম-নুসরাত ফারিয়ারা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে শুরু হয়েছে সিনেমার প্রচারণা।

প্রচারণার অংশ হিসেবে রোববার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল অপারেশন সুন্দরবন সিনেমা নির্মাণ সংশ্লিষ্টরা। এ সময় হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সিনেমার নায়ক সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা শিক্ষার্থীদের কাছে সিনেমার প্রচারণায় চালান।

শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন অপারেশন সুন্দরবন টিম। বিকেলে জহির রায়হান মিলনায়তনে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরেও ছিল সেই ভিড়।

সিনেমার প্রচারের অংশ হিসেবে জহির রায়হান মিলনায়তনে ছিল অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন সিয়াম এবং ফারিয়া।

প্রচারণাকালে সিয়াম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি শীতেই আমি ঘুরতে আসতাম। বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় এটি। অপারেশন সুন্দরবনের পরিচালকও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দীপংকর। স্বাভাবিকভাবেই আপনাদের সহযোগিতা আমরা পাব। সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ।’

নুসরাত ফারিয়া বলেন, ‘সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই সিনেমা আমার ২০তম সিনেমা। কিন্তু মনে হচ্ছে এটা প্রথম সিনেমা। অপারেশন সুন্দরবন সিনেমা করতে আমাদের সময় লেগেছে প্রায় চার বছর। চার বছর এই সিনেমার জন্য আমরা কষ্ট করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে আগ্রহ পাব।’

প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’ জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত সিনেমা। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র এটি।

রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা সমৃদ্ধ সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকখ্যাত দীপংকর দীপন। তারকাবহুল এই চলচ্চিত্রের অর্থায়নে রয়েছে র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন