Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৭:৪৫ অপরাহ্ণ

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

লেখকঃ আজকালের কণ্ঠ

বরগুনা প্রতিনিধি : বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার শাহজানের ছেলে বেলায়েত, হারুন হাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল এবং জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম। গুরুতর আহত অপর একজন হলেন- একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ।

স্থানীয়রা জানান, হারুন হাজীর ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত সপ্তাহে বাড়ি আসেন তিনি। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। শনিবার দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী রবিউল ও আরিফকে নিয়ে পুরোনো ঘরটি অপসারণ করতে যান তিনি। এ সময় পাশে থাকা বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে ঘরের টিনে লাগে। এতে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউলের মৃত্যু হয়। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছান বলেন, সদর থানার ওসিসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরাতন ঘর অপসারণ করতে গিয়ে তারা একইসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন