Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০১৯ , ১১:০৩ অপরাহ্ণ

যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় তিনি দুই নেতাকে এ নির্দেশ দেন। এর আগে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং পা ছুঁয়ে সালাম করেন। গণভবনে উপস্থিত যুবলীগের একাধিক নেতা ।

তারা জানান, সৎ ও আদর্শবান নেতা- যারা দেশের কল্যাণে কাজ করবে তাদের নিয়ে কমিটি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, যারা বিতর্কিত এবং যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে তারা যেন কোনোভাবেই কমিটিতে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

শনিবার যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে ফজলে শামস পরশকে চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটি।

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রোববার দুপুরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময়ে যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

‘আই হেট পলিটিক্স’ থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে চাওয়ার বিষয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, যুব ও শিক্ষিত সমাজে আজ একটা নেগিটিভ মানসিকতা দেখা যায়। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষিত যুব সমাজ যদি যুবলীগের পতাকাতলে না আসে, অবদান না রাখে, তাহলে দেশ এগোবে না। সে জন্য আমাদের লক্ষ্য থাকবে শিক্ষিত যুব সমাজকে ‘পলিটিক্সে এনগেইজড’ করা।

সন্ত্রাস ও মাদক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরশ বলেন, ‘ড্রাগস’ কোনোভাবেই সমাজে শান্তি আনতে পারে না। পরিবারেও শান্তি আনতে পারে না। দেশকেও কল্যাণকর কিছু দিতে পারে না। সেজন্য আমি বলি- ‘সে নো টু ড্রাগস’। আর কারও যদি হতাশার কোনো জায়গা থাকে আমাদের কাছে তুলে নিয়ে আসতে পারেন। সেগুলোর ওপর আমরা দিকনির্দেশনা দিতে পারব।

এ সময় সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করব। আমাদের সংগঠনে যেন এ ধরনের কোনো যুবক অন্তর্ভুক্ত না হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকব। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদ, জুয়া, ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন।
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদ এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দাদা মরহুম শেখ নুরুল হক, দাদি মরহুমা শেখ আছিয়া বেগমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগ নেতারা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সদ্য সাবেক কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন ও আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সুব্রত পাল ও মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক ও আবু আহম্মেদ নাসীম পাভেল, সহ-সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন