Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৫:৫২ অপরাহ্ণ

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে কাজ করছে সরকার : মন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

পঞ্চগড় প্রতিনিধি : রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সম্পদকে ব্যবহার করে এটিকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে কাজ করছে সরকার। রেলের জায়গায় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, বড় মার্কেট তৈরি করে রেলের আর্নিং পয়েন্ট করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি, রেল সেবামূলক প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় রেলের নাজুক অবস্থা ছিল। আগে পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করত না, এখন একাধিক ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ডেপুটি কমিশনার পূর্নেন্দু দেবসহ রেলওয়ে বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন