মানিকগঞ্জে কয়েক লাখ টাকার হেরোইনসহ আটক ৫ | Daily AjKaler Kontho

মানিকগঞ্জে কয়েক লাখ টাকার হেরোইনসহ আটক ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ৩:২০ অপরাহ্ন
মানিকগঞ্জে কয়েক লাখ টাকার হেরোইনসহ আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পৃথকভাবে অভিযান পরিচালনা করে প্রায় চার লাখ টাকা মূল্যের ৩৮ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

আটকরা হলেন, ঘিওর উপজেলার শেখ কাজিমুদ্দিনের ছেলে শাহিন বেপারী (৩৬), বাঘুটিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান (৩৩), ছোট ঘিওর এলাকার সালাম মিয়ার ছেলে বিপ্লব (২৭), সদর উপজেলার পাঁচ বারইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া (৩০) ও বাঘুটিয়া এলাকার মৃত আকমত আলীর ছেলে মোশারফ মিয়া (৩৭)।

ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, জেলাকে মাদকমুক্ত করতে পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৩৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে যেগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব